বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

অবশেষে একটি হনুমানকে ধরল বনদপ্তরের কর্মীরা। বড়জোড়া। দেখুন ভিডিও রিপোর্ট।


বাঁকুড়ার বার্তা : গত বছরও বাঁকুড়ার মালিয়াড়া গ্রামে একটি বীর হনুমানের বাঁদরামি তে আহত হয়েছিলেন অনেকেই। বাধ্য হয়েই অনেকেই ভ্যাকসিনের সাহায্য নিয়েছিলেন।অবশেষে বড়জোড়া রেঞ্জের লোকজন এসে হনুমানটিকে ধরে সাহারজোড়া জঙ্গলে ছেড়ে আসে।

এবছর আবারও হনুমানের অত্যাচারে অতিষ্ঠ মালিয়াড়া গ্রামবাসী। তবে এবার একটি নয়, একেবারে তিন তিনটি।
মালিয়াড়ার বাউরি পাড়ার গ্রামবাসীদের অভিযোগ তারা বাইরে কিছু রাখতে পারছেন না।সব নিয়ে চলে যাচ্ছে। বাচ্চা ছেলেদের দাঁত খেঁচিয়ে তেড়ে যাচ্ছে। এতেই সাধারণ মানুষের ভয়ের উদ্রেক হচ্ছে।
আজ বড়জোড়া বনদপ্তরের কর্মীরা গিয়ে ফাঁদ পেতে এক বীর হনুমানকে ধরে নিয়ে আসে।বড়জোড়া রেঞ্জের বিট অফিসার ঋত্বিক দে জানান এই সময়টা মিলনের সময় তাই ওরা উত্তেজিত আছে তারপর মানুষের তাড়া খেয়ে ওরা আরো হিংস্র হয়ে পড়ছে। যে হনুমানটি ধরা পড়েছে সেটিকে  বড়জোড়ায় রেখে চিকিৎসা করা হবে তারপর জঙ্গলে ছাড়া হবে।

দেখুন ভিডিওটি : 



কোন মন্তব্য নেই: