বাঁকুড়ার বার্তা : মুখ্যমন্ত্রীর উন্নয়নের দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে তৃণমূল নেতৃত্ব বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচীর মাধ্যমে। ১১ ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রচার অভিযান। মূলত জনসংযোগ বাড়াতেই তৃণমূলের এই প্রচার অভিযান।
আজ বড়জোড়া বিধানসভার বড়জোড়া অঞ্চলের কমলা, কোটগ্রাম ও আমড়ারডাঙ্গায় এই প্রচারে পৌঁছান বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন বড়জোড়া পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান।
তারা মূলত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে রাজ্যসরকারের প্রকল্প গুলির কথা প্রচার করেন এবং কোন সমস্যা থাকলে তাদেরকে রাজ্যসরকারে 'দুয়ারে সরকার' এ যাওয়ার পরামর্শ দেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন