বাঁকুড়ার বার্তা : কেন্দ্রের বিজেপি সরকারের কৃষিবিলের উত্তাপ এখন সারা দেশে। ঠান্ডা যত জাঁকিয়ে পড়ছে কৃষিবিল নিয়ে উত্তাপ ততই বাড়ছে।
কৃষকরা এখনো তাদের দাবি নিয়ে অনড় এবং উত্তরের এই হিমেল ঠান্ডায় এখনো তারা দিল্লির রাস্তায়।
কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কৃষকদের আশস্থ করে বলেন কৃষি বিল এর সুফল কৃষকরা পাবেন যদি তা না পান তাহলে কৃষি বিল সংশোধন করা হবে।
কিন্তু অনড় কৃষক নেতৃত্ব তা মানতে রাজি নন।তারা বলেন এই বিল কৃষক মারা বিল। কেন্দ্রের সঙ্গে দফায় দফায় বৈঠক হবার পরও কোন রফা সূত্র এখনো বের হয়নি। দিল্লির রাস্তায় এখনো কৃষকরা আন্দোলনরত।
রাজনৈতিক মহলের দাবি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলোতে কৃষি বিলের প্রভাব পড়বে ভোটে। ব্যাকফুটে যেতে পারে বিজেপি।
আজ বাঁকুড়ার তালডাংরার মান্ডি গ্রামে কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূলের সভানেত্রী অর্চিতা বিদ সহ ব্লক ও জেলা স্তরের তৃণমূল নেতৃত্ব।
দেখুন ভিডিও রিপোর্ট :

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন