বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

বড়জোড়া বিধানসভায় জোরকদমে চলছে তৃণমূলের বঙ্গধ্বনির প্রচার


বাঁকুড়ার বার্তা : পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের উন্নয়নের দশ বছর এই রিপোর্ট কার্ডে রাজ্য সরকার যে সমস্ত জনমুখী প্রকল্প মানুষের জন্য গ্রহণ করেছেন তা সাধারণ মানুষের মধ্যে প্রচার করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল নেতৃত্ব গ্রামে বা শহরে পথে নেমেছেন বঙ্গধ্বনি কর্মসূচির মাধ্যমে।

দিদিকে বলো, বাংলার গর্ব মমতা র পর বঙ্গধ্বনির মতো প্রচার অভিযান এবং তার সঙ্গে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি ২১শের বিধান সভার ভোটের দিকে যে তাকিয়েই তৈরি এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। বিরোধীরা অবশ্য তৃণমূলের এই সব কর্মসূচি ভোটের গিমিক বলে দাবি করছে।
আজ বড়জোড়া বিধানসভার রামচন্দ্রপুর, বেলিয়াতোড় ও ধবনি গ্রামে বঙ্গধ্বনি প্রচারে নামেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ, বড়জোড়া ব্লক তৃণমূলের সভাপতি অলোক মুখার্জী, বড়জোড়া ব্লক যুব তৃণমূলের সভাপতি অভিজিৎ সিট প্রমুখ।
তারা মূলত গ্রামের মানুষদের বাড়িতে বাড়িতে  গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প গুলি নিয়ে খোঁজ খবর নেন এবং এখনও কে কোন প্রকল্পের আওতায় আসেন নি তাদেরকে দুয়ারে সরকারে যেতে পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই: