বাঁকুড়ার বার্তা : আজ বিকেলে সিপিআই(এম) এর এরিয়া কমিটির উদ্যোগে কৃষকের ফসলের দাম, কৃষি আইন বাতিল করা, বেকারদের কাজ দেবার দাবীতে মিছিল ও সমাবেশ করল বড়জোড়ার মালিয়াড়া গ্রামে।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) এর রাজ্য কমিটির সদস্যা ও রাজ্য যুব নেত্রী মিনাক্ষী মুখার্জী।
এছাড়া বক্তব্য রাখেন সিপিআই(এম) এর জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী ও বিধায়ক সুজিত চক্রবর্তী। হাজারো মানুষ যোগ দেন এই সমাবেশে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন