বাঁকুড়ার বার্তা : গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বড়জোড়া এলাকার সকলের পরিচিত , শিশুচিকিৎসক ডাঃ বরেন্দ্র নাথ খান। তিনি শুধু ডাক্তার হিসেবেই পরিচিত ছিলেন তা নয় তিনি ছিলেন তৃণমূলের প্রাক্তন জেলাপরিষদের সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য।
আজ বড়জোড়ায় তার নশ্বর দেহ নিয়ে শোক মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ, বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি অলোক মুখার্জী, তৃণমূল নেতা জহর লাল ব্যানার্জী ও আরো অনেক নেতৃত্ব। বড়জোড়া হাসপাতাল থেকে পদযাত্রা শুরু করে বড়জোড়া বাজার ঘুরে তার বাড়ি সংলগ্ন ডিসপেনসারি তে শেষ হয়।
তার মৃতদেহে মাল্যদান করে শোকজ্ঞাপন করেন মন্ত্রী ও বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা। পরে তিনি ডাক্তার বাবুর পরিবারের কাছে সমবেদনা জানালেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন