বাঁকুড়ার বার্তা : দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অন লাইন ক্লাসের সুবিধার জন্য আগেই ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৩ শে ডিসেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির প্রত্যেক পড়ুয়ার একাউন্টে ট্যাব কেনার জন্য সরাসরি দশ হাজার টাকা সরকারি সহায়তা অর্থ দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। এর ফলে উপকৃত হবে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৯ লক্ষ ৫০ হাজার ছাত্রছাত্রী।
এই মুহূর্তে একসঙ্গে এত ট্যাব বাজারে অমিল তাই সরকারের ছাত্র ছাত্রীদের একাউন্টে দশ হাজার টাকা দেবার এই সিদ্ধান্ত। ছাত্র ছাত্রীদের নিজস্ব একাউন্ট না থাকলেও অভিভাবকের ব্যাংক একাউন্টও গ্রাহ্য হবে।
এই মুহূর্তে বিভিন্ন স্কুলে চলছে ট্যাব কেনার জন্য এনেক্সার-১ ফর্ম জমা দেবার প্রস্তুতি। আজ বড়জোড়া হাই স্কুলেও দেখা গেল একই চিত্র। ট্যাব কিনবে বলে খুশি ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরাও।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন