বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভার আগেই সভাস্থলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান


বাঁকুড়ার বার্তা : ২৫ শে নভেম্বর শুনুকপাহাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভা ঘিরে বাঁকুড়ায় এখন উন্মাদনা তুঙ্গে। আজ শুনুকপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে প্রশাসনিক আলোচনার পরই সভাস্থলের পাশে জামবনি গ্রামের রাজ সংঘ ক্লাবের প্রায় সত্তর জন যুবক বিজেপি ছেড়ে, মন্ত্রী এবং বাঁকুড়া তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা, জেলার তৃণমূলের সাধাণ সম্পাদক ও জেলা পরিষদ কর্মাধক্ষ্য সুখেন বিদ,বাঁকুড়া পৌরসভার বর্তমান প্রশাসক অলকা সেন মজুমদার এবং দিলীপ আগরওয়াল এর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন। যোগদানকারী যুবকদের বক্তব্য মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছেন বা করছেন। তার আদর্শেই তারা তৃণমূলে কাজ করতে চান। তারা এই সভার জন্য স্বেচ্ছাশ্রম দেবার জন্য উপস্থিত দলীয় নেতৃত্বের কাছে আবেদন জানান।


মন্ত্রী শ্যামল সাঁতরা জানান যে তিনি তাদেরকে তৃণমূলে স্বাগত জানাচ্ছেন এবং বিজেপিতে যারা ভুল করে চলে গিয়েছিলেন তাদের প্রত্যেকের মোহভঙ্গ হবে এবং বিধানসভার ভোটের আগেই সব দলে দলে তৃণমূলে ফিরবে এই বিষয়ে তারা সুনিশ্চিত।

কোন মন্তব্য নেই: