বাঁকুড়ার বার্তা : '২১ এর বিধান সভাকে পাখির চোখ করে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস ঢেলে সাজালো তাদের সংগঠন। কোথাও যেমন পরিবর্তন করে নতুন মুখ আনা হয়েছে আবার কোথাও একই পদে পুনর্বহাল রাখা হয়েছে। যেমন বড়জোড়ার ব্লক সভাপতি অলোক মুখার্জী ও ছাতনার পরমেশ্বর কুন্ডুকে পুনর্বহাল করল অন্যদিকে গঙ্গাজলঘাটির প্রদীপ চক্রবর্তী, মেজিয়ার মলয় মুখার্জি ও শালতোড়ার কালিপদ রায়,তাদেরকে জেলা কমিটিতে তুলে এনে ব্লক সভাপতি করা হল যথাক্রমে ইন্দ্রজিৎ কর্মকার, জন্মেজয় বাউরি ও সন্তোষ মন্ডলকে। আবার বড়জোড়া ব্লকে সুখেন বিদ ও কালিদাস মুখার্জিকে জেলার সাধারণ সম্পাদক পদে উন্নীত করা হয়েছে। যুব তৃণমূলের সবচেয়ে বড় চমক
বড়জোড়া ব্লকের যুব সভাপতি অভিজিৎ সিট কে দায়িত্ব দিয়ে। অভিজিৎ রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি খেলা অন্ত প্রাণ এক তরুণ।
অনেক বড় বড় খেলায় আগে যেমন নিজে খেলেছেন আবার টিম তৈরি করিয়ে খেলিয়েছেন । যেমন বাঁকুড়া পুলিশের সৈকত কাপ। এই খেলায় অভিজিৎ বাবুর টিম অংশগ্রহণ করেন এবং জয় লাভ করেন। তাদের হাতে কাপ তুলে দেন স্বয়ং অভিষেক ব্যানার্জী এবং তিনি তাদের খেলার ভূয়সী প্রশংসা করেন । তিনি এই খেলোয়াড়দেরকে সিভিক ভলান্টিয়ার এর কাজে লাগানোর পরামর্শ দিয়েছিলেন জেলা পুলিশকে।
রাজনৈতিক মহলের মতে অভিজিৎ সিটের মত খেলার জগতের এক তরুণ তুর্কিকে এই রকম সুযোগ দিয়ে অনেক যুবককেই তৃণমূলের প্রতি আকৃষ্ট করা যাবে বলে মনে করছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন