বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

পথ দুর্ঘটনায় মৃত্যু বিশিষ্ট সমাজসেবী বিমান সিংহের।


বাঁকুড়ার বার্তা : গত কাল রাত দশটা নাগাদ  গঙ্গাজলঘাটির কেশিয়াড়া গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এলাকার জনপ্রিয় মানুষ ও বিশিষ্ট সমাজসেবী  বিমান সিংহ। 
জানা গেছে প্রত্যেক দিনের মতোই গতকাল রাত্রেও তিনি তার কাজ সেরে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।ঠিক সেই সময়ই একটি দশ চাকা যুক্ত লরি এসে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমান বাবুর। পরে পুলিশ এসে দেহটি ময়না তদন্তের জন্য  বাঁকুড়া পাঠায়।

আজ দেহ বাড়িতে পৌঁছানোর আগেই রাস্তায় মানুষের ঢল নামে। অগণিত মানুষ অশ্রু চোখে বিদায় জানাতে উপস্থিত ছিলেন রাস্তায়। বিমান সিংহ কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি শ্রীমতি অর্চিতা বিদ (বিষ্ণুপুর লোকসভা), হৃদয় মাধব দুবে ও অন্যান্যরা। প্রত্যেক গ্রামবাসীর মুখে ছিল বিমান বাবুর মানুষের পাশে দাঁড়ানোর কথা।

কোন মন্তব্য নেই: