বাঁকুড়ার বার্তা : আজ বাঁকুড়ার জয়পুরের বনলতা রিসোর্টে অনুষ্ঠিত হল বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূলের কর্মশালা। এই কর্মশালার আয়োজন করে বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল যুব সভাপতি অর্চিতা বিদ। কর্মশালায় উপস্থিত ছিলেন অভিনেতা ও যুবশক্তির সহ সভাপতি সোহম চক্রবর্তী, যুবশক্তির কো অর্ডিনেটর নির্মাল্য চক্রবর্তী ও শান্তনু ব্যানার্জী ।
কর্মশালার শুরুতেই যুব সভাপতি সোহম চক্রবর্তী ও অন্যান্যদের হাতে অক্সিমিটার তুলে দেন এবং ঘোষণা করেন তিনি বেশ কিছু ক্লাবের হাতে অক্সিমিটার তুলে দেবেন যাতে ক্লাব গুলি সাধারন মানুষের উপকারে এই যন্ত্রটিকে কাজে লাগাতে পারে।
মূলত ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার ও ফিল্ড ইউনিট মেম্বারদের যুবযোদ্ধাদের জয়েন করানো নিয়ে কথা হয় এবং প্রত্যেক ব্লক ধরে আলোচনা হয় ও তাদের সমস্যার কথা শোনা হয় এবং তাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়।যুবশক্তি আগামীদিনে কি ভাবে পরিচালিত হইবে তার বিস্তারিত ব্যাখ্যা করেন যুবশক্তির কো অর্ডিনেটর নির্মাল্য চক্রবর্তী ও শান্তনু ব্যানার্জী।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন