বাঁকুড়ার বার্তা : আজ কন্যাশ্রী দিবস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সৃষ্ট স্বপ্নের প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের উদ্বোধন হয় অক্টোবর, ২০১৩ সালে।
কন্যাশ্রীর মূল উদ্দেশ্য হল মেয়েদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করা, শিক্ষায় মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আঠারো বছরের আগে কিশোরী মেয়েদের বিবাহ রোধ করা।
আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে প্রায় ৬৭ লক্ষ কন্যা সন্তানকে যুক্ত করা হয়েছে।যা পৃথিবীতে অনন্য নজির সৃষ্টি হয়েছে।
২০১৭ সালে ইউনাইটেডনেশনস বিশ্বের ৬২ টি দেশের ৫৫২ টি প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ জনসেবা মূলক বিভাগে কন্যাশ্রী প্রকল্পকে বেছে নেয়। এছাড়াও দেশে ও বিদেশে কন্যাশ্রী অনেকগুলি পুরস্কারে ভূষিত হয়েছে।
আজ কন্যাশ্রী দিবস পালিত হল বড়জোড়া সমিষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে।
ট্যাবলো উদ্বোধনের মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন বিডিও শ্রী ভাস্কর রায়, জেলা কর্মাধক্ষ্য সুখেন বিদ, পঃ সঃ সভাপতি কাজল পড়েল, শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধক্ষ্য অর্চিতা বিদ ও অন্যান্য সরকারি আধিকারিকবৃন্দ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন