বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ ভুমিপুজো করল বড়জোড়া বাজারের কাপড় ব্যাবসায়ীরা


বাঁকুড়ার বার্তা : গত ৮ ই এপ্রিল ২০২০ করোনার আবহে যখন সারাদেশে চলছিল লকডাউন সেই সময়েই ওইদিন দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় বড়জোড়া বাজার। ছোটবড় অনেক দোকান  ক্ষতিগ্রস্ত হয় এই অগ্নিকান্ডে।কয়েক লক্ষ টাকার সামগ্রীকে রক্ষা করা যায়নি এই ভয়াল আগুনের হাত থেকে। যদিও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেদিন আপ্রাণ চেষ্টা করে আগুনকে নিয়ন্ত্রণে আনে। সেদিন সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়েছিল কাপড় পট্টি।
ফাইল চিত্র
তারপর বেশ কয়েক মাস কেটে গেছে । গ্রাম্য ষোলআনা,বাঁকুড়া জেলা পরিষদ ও কিছু সংস্থার আর্থিক সাহায্যে আজ বড়জোড়া বাজার সম্পুর্নরূপে প্লাস্টিক বর্জিত ভাবে তৈরি হচ্ছে। 
আর সেই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা স্মরণ করে সেই বাজারে আজ ভূমি পুজো করল বড়জোড়া ষোলআনা ও বড়জোড়া বাজারের কাপড় ব্যাবসায়ীগণ।ভবিষ্যতে যেন এরকম আর কোন দুর্ঘটনা না ঘটে তারই প্রার্থনা করলেন ব্যাবসায়ীরা।

কোন মন্তব্য নেই: