বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

উচ্চ মাধ্যমিকে বড়জোড়ার গৌরব মন্ডলের রেজাল্ট বাঁকুড়াকে আবার এগিয়ে দিল।


বাঁকুড়ার বার্তা : প্রকাশিত হল ২০২০র উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ ই মার্চ, পরীক্ষা শেষ হবার কথা ছিল ২৭ শে মার্চ পর্যন্ত কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২১সে মার্চ পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেয় পর্ষদ। ফলে বাকি তিনদিনে ১৪ টি বিষয়ের পরীক্ষা নেওয়া যায় নি।
পরবর্তী কালে পরীক্ষার দিন ধার্য হলেও সেই তারিখেও পরীক্ষা নেওয়া যায় নি করোনার কারণে।
গৌরব মন্ডলের প্রাপ্ত নম্বর
এবার উচ্চমাধ্যমিকে কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৭৫,৩৬৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ৭,৬১,৫৮৩ জন। উর্ত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৬,৮০,০৫৭ জন। যা শতকরা প্রায় ৯০.১৩%। যা সর্বকালীন রেকর্ড। গত বছর এই পাশের শতকরা হার ছিল ৮৬.২৯ শতাংশ। এবারে কোন মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র দের পাশের হার ৯০.৪৪% ও মেয়েদেরও পাশের হার ৯০ শতাংশের বেশি।
সর্বোচ্চ নম্বর এসেছে ৫০০ র মধ্যে ৪৯৯ অর্থাৎ ৯৯.০৪%। বাঁকুড়া জেলার বড়জোড়া গ্রামের গৌরব মন্ডলের প্রাপ্ত নম্বর ৪৯৯। এই খবরে আনন্দে ভাসছে বড়জোড়া।
উল্লেখযোগ্য রেজাল্ট হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
পর্ষদ থেকে ঘোষণা করা হয়েছে ৩১ শে জুলাই ৫২ টি ক্যাম্পের মাধ্যমে মার্কশিট দেওয়া হবে। অভিভাবক বা পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে মার্কসিট সংগ্রহ করতে পারবে।
এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুটিনি ৬০ টাকা থেকে কমে ৫০ টাকা ও রিভিউ ১০০ টাকা থেকে কমে ৭৫ টাকা নেওয়া হবে বলে পর্ষদ সভাপতি মহুয়া দাস জানান।

কোন মন্তব্য নেই: