বাঁকুড়ার বার্তা : দলবদলের হিড়িক এখনো অব্যাহত। কখনো সবুজ শিবির থেকে গেরুয়া শিবিরে তো আবার কখনো গেরুয়া থেকে শাসক দল। আজ রানিবাঁধ ব্লকের হালুদকানালি অঞ্চলের চূড়াপাথর গ্রামের একশোটি আদিবাসী পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। এমনটাই দাবি তৃণমূল বিধায়ক জোৎস্না মান্ডির । তৃণমূলের বক্তব্য অনুযায়ী ২০১১ সালে রানিবাঁধ বিধান সভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সর্দ্দার ও তার পরিবার এবং গ্রামবাসীরা বিজেপিতে মোহভঙ্গ হবার পর তৃণমূলে যোগদান করলেন।
অপর দিকে বিরোধীদের বক্তব্য লক্ষীকান্ত সর্দার বিগত কয়েক বছর ধরেই তৃণমূল করছেন। তৃণমূল অবশ্য বিরোধীদের এই বক্তব্য পত্রপাঠ খারিজ করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন