বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

সাংবাদিক সম্মেলনে বড়জোড়া বিধানসভা ও জেলা তৃণমূল নেতৃত্ব।

www.bankurarbarta.com

নিউজ ব্যুরো : দেশে যখন কোভিড-১৯ এর আতংক মানুষকে ক্রমশ গ্রাস করছে,লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।দিশেহারা মানুষ যখন ভেবে কুল কিনারা পাচ্ছে না তখন ভারতীয় জনতা পার্টি ডিজিটাল ভার্চুয়াল মিটিং করে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার ও কুৎসার রাজনীতি করে চলেছে। উল্লেখ্য গত কাল অমিত শাহ ভার্চুয়াল মিটিং এ তৃণমূলের দুর্নীতি,পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ টেনে এক হাত নেন রাজ্যের তৃণমূল সরকারকে।
আজ এর জবাব দিতে অমরকানন এ এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে বাঁকুড়া জেলা ও বড়জোড়া বিধানসভার তৃণমূল নেতৃত্ব। 
www.bankurarbarta.com

সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক ও কো মেন্টর আশুতোষ মুখার্জি বিজেপির এই অপপ্রচারকে খন্ডন করে বলেন লকডাউন এর সময়ে একমাত্র তৃণমূূলের কর্মী ও  নেতৃত্বই মানুষের পাশে ছিল, বিজেপির কোন এমএলএ বা এমপি কে রাস্তায় দেখা যায়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে রেশনিং ব্যাবস্থার মাধ্যমে সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।                           
             পরিযায়ী শ্রমিকদের 'প্রচেষ্টা',একশ দিনের কাজ এই রকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কি ভাবে মানুষের পাশে মানবিক তৃণমূল সরকার দাঁড়িয়েছে তা তথ্য সহযোগে কাজের খতিয়ান পেশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস বটব্যাল জানান বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে হাজার খানেক বিজেপি কর্মী ও নেতা তৃণমূলে যোগদান করবেন,কয়েক দিনের মধ্যেই।
এছাড়াও  আজ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপন বাউরি,জেলা কর্মাধক্ষ্য সুখেন বিদ, হৃদয় মাধব দুবে, প্রদীপ চক্রবর্তী প্রমুখ।


কোন মন্তব্য নেই: