নিউজ ব্যুরো: চীনের আগ্রাসী নীতির ফলে ২০জন ভারতীয় সেনা শহীদ হবার ফলে ভারতে আপামোর জনগণ রাগে ফুঁসছে।
সাধারণ মানুষের বক্তব্য চীনকে বিশ্বাস করা যায় না। চীন সেই নেহেরুর আমল থেকেই ভারতের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে আসছে।বর্তমানে চীন নেপালকে সঙ্গে নিয়ে ভারতের শান্তির পরিবেশকে অস্থির করে তুলছে।
করোনার আবহে দেশের মানুষ যখন দিশেহারা ঠিক সেই সময় এই নির্মম ঘটনায় পৃথিবীর বিভিন্ন দেশ অবাক হয়ে গেছে। এই ঘটনার পর একে একে আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান চীনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছে।
মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ জানাচ্ছে।
আজ সোনামুখী শহরে ব্লক তৃণমূল কংগ্রেস ও শহর তৃণমূল কং সামাজিক দূরত্ব মেনে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। সেই মিছিল থেকে চীনের এই আগ্রাসী নীতি ও ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন