নিউজ ব্যুরো : আমফানে কলকাতা, হাওড়া, মেদিনীপুর,দুই ২৪পরগনার বিস্তীর্ন অংশে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। বড় বড় গাছ বিদ্যুতের তার সহ সমূলে উৎপাটিত।
সেই গাছ কাটার কাজ চলছে দ্রুততার সঙ্গে। গাছ কাটতে নেমেছে এনডিআরএফ,সেনা, পৌরসভার কর্মীরা।
বিদ্যুতের সরবরাহ অনেক যায়গায় ঠিক হলেও এখনও অনেকাংশেই বাকি রয়েছে।ফলে মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ।
এদিকে সিইএসসি জানিয়েছে লকডাউন এর জন্য তাদের অনেক কর্মী আসতে পারছে না ফলে ব্যাঘাত ঘটছে নতুন করে বিদ্যুৎ কানেকশন দেওয়ার কাজে।
ঠিক এই সময় বাঁকুড়া বিদ্যুৎ দপ্তর থেকে ১৩০ জন কর্মীকে পাঠানো হল কলকাতায় বিদ্যুৎ দপ্তরে।তাদেরকে সাহায্য করার জন্য। প্রথম দফায় পঞ্চান্ন জন ও দ্বিতীয় দফায় পঁচাত্তর জনকে পাঠিয়ে বাঁকুড়া বিদ্যুৎ দপ্তর এক অনন্য নজির তৈরি করল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন