নিউজ ডেস্ক, বড়জোড়া : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বড়জোড়া বাজার। এখানে মূলত বেশি ছিল কাপড়ের পট্টি,ফল পট্টি,তাছাড়া জুতো, বই, মুদিখানা, মনিহারি দোকান। প্রায় ২৫০ থেকে ৩০০ টি ছোট বড় দোকান ছিল।
গতকাল দুপুর নাগাদ আগুন লাগে। তারপর তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। দোকান গুলি মূলত বাঁশ ও পলিথিনের ছাউনি দিয়ে তৈরি ছিল। তাই আগুন এত দ্রুত ছড়িয়ে যায়। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন সামাল দেওয়ার চেষ্টা করে পরে আরো দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বড়জোড়ার এই বাজারে সাধারণত ছোট ছোট বাসায়ীদের দোকান ছিল। এই আগুনে ফলে মাথায় হাত ওই ব্যাবসায়ীদের। পুলিশ তদন্ত শুরু করেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন