বাঁকুড়ার বার্তা

এগিয়ে রাখে বাঁকুড়াকে

Search Your News

বাঁকুড়ার বার্তা

◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ বিজ্ঞাপনের জন্য আমাদের মেল করুন ◆ আমাদের মেল bankurarbarta@gmail.com ◆ For Advertisement Please Contact our Mail ◆ বাঁকুড়ার বার্তা ◆ খবর আর বিনোদন ◆ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন

বাঁকুড়ায় ডিএম ডেপুটেশন দিলেন গ্রামীন সম্পদ কর্মীরা

পাঁচ দফা দাবিতে বাঁকুড়ায় গ্রামীন সম্পদ কর্মীদের ডিএম ডেপুটেশন



নিউজ ব্যুরো : সরকারি কাজের সিস্টেমের মধ্যে আনা ও নিয়মিত বেতন প্রদানের দাবিতে সোমবার বাঁকুড়ার ২২টি ব্লকের প্রায় ১৯৪০ জন গ্রামীন সম্পদ কর্মীরা বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মাঠ থেকে মিছিল করে গিয়ে বাঁকুড়ার জেলাশাসককে ডেপুটেশন দিলেন।
সম্পদ কর্মীদের দাবি তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের উপর সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত কিন্তু তাদেরকে বছরে মাত্র ২০ দিন পঞ্চায়েত সমীক্ষার কাজ দেওয়া হয়। তারা কলকাতায় আন্দোলন ও মন্ত্রী আমলাদেরকে স্মারকলিপি প্রদানের পর মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় সম্পদ কর্মীদের ভেক্টর -বন-ডিজিজ এর কাজে লাগানো হয় এবং মাসে ২০ দিন করে কাজ দেওয়া হয়। কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় দৈনিক ১৫০ টাকা করে। যা বর্তমান বাজারে খুবই নগণ্য এবং এই টাকায় সংসার চালানো বা পরিবারের পাশে দাঁড়ানো খুবই দুরহ ব্যাপার।
সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের এই ডেপুটেশনের মূলত দাবি গুলি ছিল  :
১) লোকসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি( মাসিক বেতন চালু) অবিলম্বে  পূরণ করতে হবে।
২)  গ্রামীন সম্পদ কর্মীদের নিয়োগপত্র ও সচিত্র পরিচয় পত্র প্রদান করতে হবে ও ৬২ বছর বয়স পর্যন্ত কর্মনিশ্চয়তা সুনিশ্চিত করতে হবে।
৩) দক্ষ শ্রমিকের মজুরির হারে বেতন প্রদান ও নিয়মিতকরন করতে হবে।
৪) টিএ, ডিএ,স্বাস্থ্য বীমা সহ সব সরকারি পরিষেবা প্রদান করতে হবে।
৫) আবাস বন্ধুর কাজের সাথে সাথে অন্যান্য প্রকল্পের কাজে গ্রামীন সম্পদ কর্মীদের যুক্ত করতে হবে।
সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের রাজ্য সম্পাদক অমিত সরকার বলেন এই দাবিগুলি না মানা হলে তারা কলকাতায় অনশনে বসবেন।
(ধ.ভ.)

কোন মন্তব্য নেই: